নিজস্ব প্রতিবেদক, কচুয়া:
শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দক্ষতা, মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে চাঁদপুরের আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি ব্যাচ-২০২৭-এর শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর প্রণয়ন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ের বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকরা।
এ সময় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও অধ্যয়নস্পৃহাকে উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত জ্ঞানচর্চার প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জন এবং আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
