kachuanews24.com

কচুয়ায় ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

নভেম্বর ২২, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স
ছবি: কচুয়া থানা পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবাসহ আটক তারেক হোসেন।


নিজস্ব প্রতিবেদক, কচুয়া (চাঁদপুর):

চাঁদপুরের কচুয়ায় ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তারেক হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে উপজেলার ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়নের নুরপুর এলাকায় মীর সুপার মার্কেটের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।


কচুয়া থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।


এ সময় সন্দেহভাজন হিসেবে তারেক হোসেনকে আটক করে দেহ তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২ দশমিক ৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৪০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।


পুলিশ জানায়, আটক তারেক হোসেন কচুয়া উপজেলার ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামের হাজী আব্দুল মতিনের ছেলে।


এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩৬, তারিখ ২১ নভেম্বর ২০২৬। পরবর্তী সময়ে ২২ নভেম্বর তাঁকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।


সূত্র: কচুয়া থানা পুলিশের প্রেস রিলিজ, ২২ নভেম্বর ২০২৬।

বিভাগ: কচুয়া চাঁদপুর