kachuanews24.com

কচুয়ার নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাহাদাত হোসেন

নভেম্বর ২৪, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স


নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের কচুয়া উপজেলার ১৪২ নম্বর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন সাহাদাত হোসেন।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচালনা কমিটির সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।

সাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে নলুয়া গ্রামের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর সভাপতি নির্বাচিত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেছেন।

নবনির্বাচিত সভাপতি সাহাদাত হোসেন বলেন, “১৪২ নম্বর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ চেষ্টা করব।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হায়দার মজুমদারসহ অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, সাহাদাত হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।

এদিকে তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসীও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেছেন।

বিভাগ: কচুয়া শিক্ষা