kachuanews24.com

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু ১ ডিসেম্বর, আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

নভেম্বর ২২, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স


নিজস্ব প্রতিবেদক:

২০২৭ শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।


নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে এ ফি পরিশোধ করতে হবে। একজন শিক্ষার্থী আবেদনে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ১৫ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।


অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে।


ভর্তির আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে সরকারি ভর্তি ওয়েবসাইটে।


আবেদনের ওয়েবসাইট: https://gsa.teletalk.com.bd


প্রকাশের তারিখ: ২২ নভেম্বর ২০২৬

বিভাগ: কচুয়া দেশ শিক্ষা