kachuanews24.com

নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান

নভেম্বর ১৫, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স

 


নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষক ও কর্মচারীদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের সভাপতি জনাব শাখাওয়াত হোসেন শাক্কু।

​বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে শিক্ষক-কর্মচারীদের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



​অনুষ্ঠানে বক্তারা বলেন, "শিক্ষক ও কর্মচারীরাই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল প্রাণ এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর। তাঁদের এই নিঃস্বার্থ শ্রম ও ত্যাগের মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। বিদ্যালয়ের সভাপতির এই মহৎ উদ্যোগ শিক্ষক-কর্মচারীদের কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দেবে এবং প্রতিষ্ঠানের প্রতি তাঁদের দায়িত্ববোধ ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করবে।"

​আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বিভাগ: কচুয়া বিনোদন শিক্ষা