kachuanews24.com

কচুয়ায় ৩২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

নভেম্বর ২৪, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স


নিজস্ব প্রতিবেদক, কচুয়া (চাঁদপুর):

চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ আহাদ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটে উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ দীঘির পাড় মৃধা বাড়ি এলাকায় তাঁর বসতবাড়ির সামনের উঠানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে কচুয়া থানা পুলিশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় আহাদ মিয়াকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হলে ৩২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটক আহাদ মিয়া ওই এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩৯, তারিখ ২৪ নভেম্বর ২০২৬।

পুলিশ আরও জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) আটক ব্যক্তিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

বিভাগ: কচুয়া