অনলাইন ডেস্ক।।
অদ্য ০৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার, চাঁদপুরের কচুয়ায় অবস্থিত তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জনাব মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
