কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে সনদ গ্রহণ করেছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।
গত ৬ ও ৭ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ করেন।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ পরিবেশনে মানোন্নয়ন এবং সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণের মধ্য দিয়ে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম তাঁর পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার ঝুলিতে নতুন মাত্রা যুক্ত করলেন।
সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
