kachuanews24.com

আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নভেম্বর ০৭, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স


ডেস্ক রিপোর্ট।।

কচুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ, গুলবাহার-এর আয়োজনে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মো: মিজানুর রহমান। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রভাষক জনাব ফারুক হোসেন।

সভায় প্রধান বিষয়বস্তুর ওপর বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক জনাব মিজানুর রহমান, সহকারী অধ্যাপক জনাব মাহবুবুল হক এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী নোহা। বক্তব্য শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলে সংহতি প্রকাশ করেন এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

বিভাগ: কচুয়া শিক্ষা