কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ড. আ. ন. ম. এহসানুল হক মিলন উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১২ নভেম্বর ২০২৬ তারিখের ওই আদেশে বিদ্যালয়টিতে একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতি প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন ড. আ. ন. ম. এহসানুল হক মিলন উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে নির্দেশক্রমে পাঠদানের অনুমতি প্রদান করা হলো।
আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত। এতে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের এ অনুমতির ফলে বিদ্যালয়টিতে একাদশ শ্রেণিতে পাঠদানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হলো।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
