মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে বর্ণাঢ্য ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং সফল ও সার্থক করার প্রত্যয় নিয়ে মিছিলটি কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে মিছিলটি সাবেক গরুর বাজার ও পল্টন এলাকা প্রদক্ষিণ করে বিএনপির নির্ধারিত সমাবেশ কচুয়া সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে অংশগ্রহণ করে।
উক্ত মিছিলের নেতৃত্ব দেন কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার আলম।
মিছিলকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন । এ সময় নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ও সংহতির বার্তা তুলে ধরে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
