kachuanews24.com

কচুয়ার বাছাইয়া বিএনডি ফোরামের ২০ বছর পূর্তি উপলক্ষে রোগী কল্যাণ সমিতিকে সংবর্ধনা

নভেম্বর ০৭, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স


কচুয়া (প্রতিনিধি):

চাঁদপুরের কচুয়ার বাছাইয়া বিএনডি ফোরামের গৌরবের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ‘রোগী কল্যাণ সমিতি’কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাত থেকে রোগী কল্যাণ সমিতির পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাইম।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। দীর্ঘ দুই যুগ ধরে বিএনডি ফোরামের এই পথচলা এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে অবদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিভাগ: কচুয়া চাঁদপুর