kachuanews24.com

কচুয়ায় অসুস্থ ইয়াছিন মিয়াকে দেখতে গেলেন বিশিষ্ট সমাজসেবক রোমান

নভেম্বর ০৬, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স


কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার অংশ হিসেবে অসুস্থ মো. ইয়াছিন মিয়াকে দেখতে যান বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউল করিম সাহেবের চাচাতো ভাই মো. বাবুল আজাদ রোমান।

সম্প্রতি অসুস্থ ইয়াছিন মিয়াকে হাসপাতালে গিয়ে বাবুল আজাদ রোমান তাঁর শারীরিক অসুস্থতার সার্বিক পরিস্থিতি গভীর মনোযোগ সহকারে শোনেন এবং তাঁর চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, সেজন্য ব্যক্তিগত পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। 

ক্ষতিগ্রস্ত বা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব উল্লেখ করে বাবুল আজাদ রোমান বলেন, সমাজের প্রতিটি সংকটে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক কর্তব্য। তিনি অসুস্থ ইয়াছিন মিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে কচুয়াবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

বিভাগ: কচুয়া চাঁদপুর