কচুয়া নিউজ টোয়েন্টিফোর ডটকম।।
ব্রাহ্মণবাড়িয়া সদরে নেশার টাকা না পেয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছেন।
সোমবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি খাইরুল আলম।
নিহত মারুফা আক্তার (৪৫) উপজেলার উলচাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। তার স্বামীর নাম কুদ্দুস মিয়া।
